‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, এক মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড

Share

জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। ৫ আগস্টের এই আয়োজনে অংশ নেবে দেশের জনপ্রিয় সাত ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে।

 

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত কনসার্টটি চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য উন্মুক্ত এই আয়োজনে ব্যান্ড শিল্পীরা গানের মাধ্যমে গণমানুষের চেতনা ও ঐক্যের বার্তা তুলে ধরবেন।

 

এ ছাড়া একই দিনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবে আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড ও শিল্পী।