‘দাদাগিরি’র মঞ্চের পর এবার ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। সম্প্রতি প্রকাশিত টিজারে তার নতুন লুক ও বার্তা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
টিজারে সৌরভ বলেন, প্রতিযোগিতা মানুষকে দুর্বল নয়, বরং আরও শক্ত করে তোলে। তিনি দর্শকদের নতুন উদ্যমে ‘বিগ বস বাংলা’ দেখার আহ্বান জানান। যদিও অনুষ্ঠানটির সম্প্রচারের তারিখ ও প্রতিযোগীদের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে শুধু বাংলা নয়, ‘বিগ বস’-এর নতুন মৌসুম শুরু হচ্ছে হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষাতেও। বিভিন্ন ভাষার সংস্করণে সালমান খান, বিজয় সেতুপতি, নাগার্জুনা ও মোহনলালের মতো তারকারা সঞ্চালকের দায়িত্ব পালন করবেন।