‘ক্যাফে আমব্রেলা’য় তৌসিফ, নতুন গল্পে নতুন চমক

Share

দীর্ঘ বিরতি শেষে নতুন ওয়েব ফিল্ম নিয়ে ফিরছেন অভিনেতা তৌসিফ মাহবুব। শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। সম্পর্ক, ভালোবাসা ও আবেগঘন গল্পের এই সিনেমায় প্রথমবার তার বিপরীতে দেখা যাবে লাক্স সুপারস্টার বিজয়ী বিদুষী বর্ণিতাকে। তৌসিফ জানান, শিহাব শাহীনের সঙ্গে দীর্ঘদিন পর কাজের অভিজ্ঞতা তার জন্য বিশেষ এবং নতুন প্রজেক্টটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন। বর্তমানে ওয়েব ফিল্মের পাশাপাশি নাটক ও ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।