ইমরান হাশমির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তির আগে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর ছাড়পত্র পেয়েছে। তবে ইউএ১৬+ সার্টিফিকেট পেতে সিনেমাটিতে করতে হয়েছে বেশ কিছু পরিবর্তন।
সেন্সর বোর্ডের নির্দেশে মোট ৯টি সংশোধন করা হয়েছে। এর মধ্যে বাদ দেওয়া হয়েছে ৪ মিনিটের দৃশ্য এবং ২০ সেকেন্ডের একটি অংশ প্রতিস্থাপন করা হয়েছে। পাশাপাশি মাদক ও শিশু পাচার সংক্রান্ত সতর্কবার্তা, ধূমপানবিরোধী বার্তা এবং কিছু সংলাপ ও সহিংস দৃশ্যে কাটছাঁট করা হয়েছে।
সংশোধনের পর সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আওয়ারাপন ২’।