সেঞ্চুরির অপেক্ষায় ‘হাঁড়ি ফাটিবে’

Share

দীর্ঘ ১৬ বছরের নাট্যযাত্রা শেষে শততম মঞ্চায়নের মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে এথিক নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’। আগামী ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির শততম প্রদর্শনী।

 

উৎপল দত্তের কালজয়ী এই নাটকটি ২০১০ সালে প্রথম মঞ্চে আনে এথিক নাট্যদল। পরে নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ করা হয় এটি। শততম মঞ্চায়ন উপলক্ষে নাটকটির সঙ্গে যুক্ত শতাধিক শিল্পী ও কলাকুশলীকে সম্মাননা দেওয়া হবে। নির্মাতাদের মতে, সময় বদলালেও নাটকটির সামাজিক প্রাসঙ্গিকতা এখনো অটুট।