ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী আলিয়া ভাট!

Share

সাম্প্রতিক সময়ে কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাফল্য না পেলেও ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, তার ব্র্যান্ড ভ্যালু ৯৩.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৯২ কোটি টাকা), যা তাকে ভারতের সবচেয়ে মূল্যবান নারী তারকায় পরিণত করেছে।

 

রিপোর্টে আরও বলা হয়েছে, ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে আলিয়া স্বামী রণবীর কাপুরকেও ছাড়িয়ে গেছেন। তালিকায় তার পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রশ্মিকা মন্দানা। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ড, নিজস্ব ব্যবসা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তাই আলিয়ার এই অবস্থানের মূল কারণ।