নতুন সিনেমা নেই, তবুও শীর্ষে শাহরুখ খান

Share

গত বছর বড় পর্দায় নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ক্রোলের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, তার ব্র্যান্ড মূল্য ১৭৭.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ হাজার ৬৯৪ কোটি রুপি)।

 

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রণবীর সিং, আর নারী তারকাদের মধ্যে সবার ওপরে রয়েছেন আলিয়া ভাট। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার সাফল্যের পাশাপাশি ডিজিটাল উপস্থিতি, বিজ্ঞাপন, ব্যবসায়িক উদ্যোগ ও আন্তর্জাতিক পরিচিতিই তারকাদের ব্র্যান্ড মূল্য বাড়াতে বড় ভূমিকা রাখছে।

 

শাহরুখের ক্ষেত্রে বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, কলকাতা নাইট রাইডার্স ও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সাফল্য তার ব্র্যান্ড ভ্যালু শক্তিশালী রাখতে সহায়তা করেছে।