‘ক্যাফে অ্যামাজন’র উদ্বোধনে জেফারের গানে-নাচে মাতল আয়োজন

Share

বসুন্ধরা সিটি শপিং মলে আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ক্যাফে অ্যামাজন’-এর নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। জমকালো এ আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান।

 

মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন জেফার। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘তোমায় ঘিরে’, ‘বন্দে মায়া লাগাইছে’সহ বিভিন্ন গানে দর্শকরাও কণ্ঠ মেলান। তার প্রাণবন্ত পরিবেশনা ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় উৎসবমুখর সংগীত সন্ধ্যায়।

 

মৌলিক গান থেকে শুরু করে রক, ফোক ও পপ ঘরানার পরিবেশনার মাধ্যমে জেফার উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলেন