মিস ওয়ার্ল্ড মঞ্চে বাংলাদেশ, ভিয়েতনাম যাচ্ছেন সামানজা

Share

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শনিবার ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন সামানজার সাঈদ। রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নেবেন তিনি। সংবাদ সম্মেলনে সামানজার বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই তার প্রধান লক্ষ্য। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী মুকুট জয়ের পর থেকে নিবিড় গ্রুমিংয়ে অংশ নিয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে।