পাকিস্তানি চলচ্চিত্র ‘মেরা লিয়ারি’ অস্কারের দৌড়ে জায়গা করে নিয়ে দেশটির চলচ্চিত্র অঙ্গনে নতুন আশা জাগিয়েছে। সিন্ধু সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, সিনেমাটি চূড়ান্ত মনোনয়ন পেলে তা পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হবে।
এক বৈঠকে সিন্ধু সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে ওটিটি প্ল্যাটফর্ম ও বিদেশি পরিবেশকদের সঙ্গে আলোচনা চলছে। সরকারের আশা, ‘মেরা লিয়ারি’ বিশ্বমঞ্চে পাকিস্তানি সিনেমার অবস্থান আরও শক্তিশালী করবে।