৪ হাজার কোটির ‘রামায়ণ’, রণবীর-যশদের পারিশ্রমিক কত?

Share

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আলোচনায় নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের দুই পর্বের এই সিনেমায় অভিনয় করছেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওলসহ একঝাঁক তারকা।

 

জানা গেছে, ‘রাম’ চরিত্রে অভিনয়ের জন্য রণবীর কাপুর পাচ্ছেন প্রায় ১৫০ কোটি রুপি। ‘রাবণ’ চরিত্রে যশের পারিশ্রমিক প্রায় ১০০ কোটি রুপি। এ ছাড়া ‘সীতা’ চরিত্রে সাই পল্লবী ১২ কোটি, ‘হনুমান’ চরিত্রে সানি দেওল ২০ কোটি এবং ‘লক্ষ্মণ’ চরিত্রে রবি দুবে প্রায় ৪ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে।

 

দুই পর্বে নির্মিত সিনেমাটির প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলি এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।