জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামল বাভাসি চলচ্চিত্র উৎসবের

Share

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নেমেছে ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর ১০ম আসরের। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের আয়োজক প্রতিনিধি কানু কুমার নাথ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন ও মো. জাহিদুল ইসলাম। জুরি বোর্ডে ছিলেন অভিনেতা মোশাররফ করিম, পরিচালক নাজনীন হাসান খান এবং অভিনেতা ও পরিচালক শামীম জামান।

 

এবারের উৎসবে দেশ-বিদেশ থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে নির্বাচিত চলচ্চিত্র থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সেরা সিনেমা হয়েছে ‘দ্য পেনান্স’। সেরা অভিনেতা মেঘলা পিনারু, সেরা চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী, সেরা মিউজিক ডিরেক্টর আদিত্য সন্ন্যাসী এবং সেরা সম্পাদক নির্বাচিত হয়েছেন নম্রতা রাও।

 

অনুষ্ঠান শেষে অতিথি ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে হলরুম। আলোচনায় উঠে আসে ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি দেশের চলচ্চিত্রের উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয়।