দর্শকদের ভয় দেখাতে আসছেন বরুণ ধাওয়ান

Share

প্রথমবারের মতো হরর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করবেন ‘দ্য রকেট বয়েজ’খ্যাত অভয় পান্নু।

 

সিনেমাটির নাম এখনও প্রকাশ করা হয়নি। অভয় পান্নুর চিত্রনাট্যে নির্মিত ছবিটির প্রযোজক যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় ভিধওয়ানি। সব ঠিক থাকলে ২০২৭ সালে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 

২০১৮ সালের ‘সুই ধাগা’র পর দীর্ঘ আট বছর পর যশরাজ ফিল্মসের ব্যানারে ফিরছেন বরুণ। রোমান্টিক ও পারিবারিক ঘরানার সিনেমার জন্য পরিচিত এই প্রযোজনা প্রতিষ্ঠানেরও এটি প্রথম হরর প্রজেক্ট।

 

এদিকে ‘বর্ডার টু’ দিয়ে প্রশংসা পাওয়া বরুণের সামনে রয়েছে ‘ভেড়িয়া টু’-সহ আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ। নতুন হরর সিনেমাটি নিয়ে তাই আশাবাদী এই অভিনেতা।