‘টক্সিক’ ট্রেলার: চোখধাঁধানো অ্যাকশনে বিধ্বংসী যশ

Share

কন্নড় তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ৪ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে চোখধাঁধানো চিত্রায়ন, দুর্দান্ত অ্যাকশন ও যশের দাপুটে উপস্থিতি।

 

ট্রেলারে যশকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। দুটি চরিত্রের মধ্যকার লোমহর্ষক দ্বন্দ্বের আভাসও মিলেছে। পাশাপাশি নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি ও তারা সুতারিয়াকে দেখা গেছে ভিন্নধর্মী চরিত্রে।

 

ট্রেলার প্রকাশের এক ঘণ্টার মধ্যেই ইউটিউবে এর ভিউ ১৬ লাখ ছাড়িয়েছে। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটি হিন্দিসহ অন্যান্য ভাষায়ও মুক্তি পাবে। কয়েক দফা মুক্তির তারিখ পেছানোর পর আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘টক্সিক’।