অংশুর নতুন সিনেমায় ফিরতে পারেন তাসকিন, তবে…

Share

‘ঢাকা অ্যাটাক’ দিয়ে বড় পর্দায় পরিচিতি পাওয়া অভিনেতা তাসকিন রহমান দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে। অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন এই অভিনেতাকে নতুন সিনেমায় ফেরানোর বিষয়ে আলোচনা করছেন নির্মাতা তানিম রহমান অংশু।

 

জানা গেছে, দেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র ‘লিম্বো’-তে তাসকিনকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির শুটিং চলতি বছরের শেষ দিকে বা ডিসেম্বরের দিকে শুরু হতে পারে।

 

তাসকিনের সঙ্গে সিনেমাটি নিয়ে কথা হয়েছে জানিয়ে অংশু বলেন, তিনি কাজটি করতে পারবেন কি না, তা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন তাসকিনের পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।

 

তাসকিনকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্যাসিনো’ সিনেমায় দেখা গেছে। অন্যদিকে ‘লিম্বো’র মাধ্যমে প্রায় সাত বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন তানিম রহমান অংশু।