ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নিকিতা রাওয়াল সম্প্রতি এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন। একটি অনুষ্ঠানের রেড কার্পেটে এক নারী ভক্তের সঙ্গে সেলফি তোলার সময় প্রথমে অভিনেত্রীর গালে চুমু দেন ওই ভক্ত। পরে তাকে টেনে নিয়ে ঠোঁটে চুমু দেওয়ার চেষ্টা করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিকিতা নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং ঘটনায় স্পষ্টতই অস্বস্তিতে পড়েছেন। পরে ওই ভক্ত আবারও তাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা নিন্দা জানান।
এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেননি নিকিতা। ‘গরম মশলা’ ও ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।