এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

Share

শনিবার বিএফডিসিতে শুরু হয়েছে ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। আরও রয়েছেন নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়।

 

কমেডি থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মের শুটিং ঢাকার ৩০০ ফিট, পূর্বাচলসহ দেশের বিভিন্ন লোকেশনে হবে। দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাপাত্তা’র।

 

নুসরাত ফারিয়া জানান, সাসপেন্স, থ্রিল ও ফানের সমন্বয়ে নির্মিত গল্পটি দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে।