সুরকার রাজেশ ঘোষের নতুন ইউটিউব চ্যানেল ‘আরআর মিউজিক’-এ প্রকাশ পেয়েছে নতুন গান ‘দুচোখ তোমার’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। কথা লিখেছেন মনজুরুল আলম চৌধুরী, সুর করেছেন রাজেশ ঘোষ এবং সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।
নিজস্ব চ্যানেলের মাধ্যমে নতুন মৌলিক গান প্রকাশের পাশাপাশি বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করার প্রত্যাশা জানিয়েছেন রাজেশ ঘোষ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অথৈ ইসলাম ও দেবজ্যোতি ঘোষ।