কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

Share

‘স্ত্রী ২’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক প্রায় তিনগুণ বাড়িয়েছেন শ্রদ্ধা কাপুর। পরিচালক লক্ষ্মণ উটেকরের আসন্ন সিনেমা ‘ইথা’-র জন্য তিনি প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ছবিতে লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের চরিত্রে ভিন্নরূপে দেখা যাবে শ্রদ্ধাকে।