দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর কালজয়ী গান ‘এ এমন পরিচয়’ এবার নতুন আবহে প্রকাশ পেয়েছে। বুধবার রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয় গানটির আনপ্লাগড সংস্করণ।
চট্টগ্রামে গত ২ মে অনুষ্ঠিত ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ কনসার্টে গানটির পরিবেশনা ধারণ করা হয়েছিল। সালাউদ্দিন সজলের কথায় ও পার্থ বড়ুয়ার সুরে গানটি ১৯৯৩ সালে প্রকাশিত ‘সোলস’-এর পঞ্চম অ্যালবামের টাইটেল ট্র্যাক ছিল।
নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশের পর শ্রোতাদের মাঝেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।