যে শর্তে ‘তাল’-এ জায়গা পেয়েছিলেন ঐশ্বরিয়া, জানালেন নির্মাতা

Share

১৯৯৯ সালের কালজয়ী সিনেমা ‘তাল’-এ ঐশ্বরিয়া রাই বচ্চনের সুযোগ পাওয়ার পেছনে ছিল নির্মাতা সুভাষ ঘাইয়ের একটি বিশেষ শর্ত। দীর্ঘ ২৭ বছর পর সিনেমাটির কাস্টিং নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বিষয়টি জানান তিনি।

 

সুভাষ ঘাই বলেন, ঐশ্বরিয়ার গ্ল্যামারাস ইমেজ ভেঙে চরিত্রের প্রয়োজনে তাকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন। তাই শর্ত দেওয়া হয়েছিল, সিনেমার প্রথম এক ঘণ্টায় তাকে কোনো মেকআপ ছাড়াই অভিনয় করতে হবে। ঐশ্বরিয়াও গল্পের প্রয়োজনে সেই শর্ত মেনে নিয়েছিলেন। অনিল কাপুর ও অক্ষয় খান্নার সঙ্গে অভিনীত ‘তাল’ পরে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়ে অন্যতম সফল মিউজিক্যাল সিনেমা হিসেবে পরিচিতি পায়।