দুই যুগ পর প্রেক্ষাগৃহে একসঙ্গে সঞ্জয়-সালমান

Share

প্রায় দুই যুগ পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও সঞ্জয় দত্তকে। তবে এবার কোনো ভারতীয় সিনেমায় নয়, আন্তর্জাতিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এ জুটি বেঁধেছেন তারা। বৃহস্পতিবার প্রকাশিত সিনেমাটির ট্রেলার ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ‘সেভেন ডগস’ নামের আন্তর্জাতিক অপরাধচক্র ও তাদের তৈরি বিপজ্জনক মাদক ‘পিংক লেডি’কে ঘিরে। আরবি ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিতে ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, মিশর ও হলিউডের শিল্পীদের দেখা যাবে। মধ্যপ্রাচ্যে মুক্তির পর এবার আগামী ২১ আগস্ট ভারতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। ‘সাজন’, ‘চল মেরে ভাই’ ও ‘ইয়ে হ্যায় জালওয়া’র পর ফের বড় পর্দায় এই দুই তারকার জুটি দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।