জাহ্নবীর ফ্যান পেজ বন্ধে নিষেধাজ্ঞা, জানাল আদালত

Share

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নাম-ছবি ব্যবহার করে তৈরি অশ্লীল ও অননুমোদিত কনটেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ থাকলেও, তার নামে থাকা সব ফ্যান পেজ বন্ধ করা যাবে না বলে জানিয়েছে দিল্লি হাই কোর্ট।

 

জাহ্নবীর অভিযোগ ছিল, অনুমতি ছাড়া তার নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করা হচ্ছে। তবে আদালত বলেছে, ফ্যান পেজ বন্ধ করে দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো তারকা হলেই তাকে নিয়ে মানুষের সব বক্তব্য নিয়ন্ত্রণের অধিকার পাওয়া যায় না বলেও পর্যবেক্ষণ আদালতের।

 

তবে অনুমতি ছাড়া জাহ্নবীর পরিচিতি ব্যবহার করে অশ্লীল, বিভ্রান্তিকর বা বাণিজ্যিকভাবে লাভজনক কনটেন্ট তৈরি হলে তার ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে। ফলে একদিকে অননুমোদিত কনটেন্টের বিরুদ্ধে জাহ্নবীর আইনি সুরক্ষা থাকছে, অন্যদিকে সাধারণ ফ্যান পেজ ও মতপ্রকাশের স্বাধীনতাও বজায় রাখছে আদালত।