৪০ বছর আগেই তৈরি হওয়ার কথা ছিলো শাহরুখের ‘পাঠান’

Share

শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির প্রায় ৪০ বছর আগেই একই নামে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন কিংবদন্তি নির্মাতা যশ চোপড়া। সম্প্রতি পরিচালক উমেশ মেহরা জানান, আশির দশকে রুশ নির্মাতাদের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘পাঠান’ ও ‘মির্জা গালিব’ তৈরির পরিকল্পনা করা হয়েছিল। ‘পাঠান’ পরিচালনার দায়িত্বে থাকার কথা ছিল যশ চোপড়ার, এমনকি এর চিত্রনাট্যও এখনও সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।

 

তবে আফগানিস্তান-রাশিয়া যুদ্ধ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। দীর্ঘ চার দশক পর যশ রাজ ফিল্মসের ব্যানারে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ২০২৩ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে বড় সাফল্য অর্জন করে। একই নামে পুরোনো সেই অসম্পূর্ণ পরিকল্পনার ইতিহাসও এরপর নতুন করে আলোচনায় আসে।