ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় আলো-ছায়ার আবহে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিটিতে অঙ্কিতাকে পোশাকহীন অবস্থায় দেখা যায়।
ছবিটি প্রকাশের পরই কমেন্ট বক্সে নানা ধরনের মন্তব্য শুরু করেন নেটিজেনদের একাংশ। কেউ ছবিটিকে অশ্লীল বলে কটাক্ষ করেছেন, আবার কেউ অভিনেত্রীর এমন ছবি পোস্টের সমালোচনা করেছেন। তবে ছবিটি নিয়ে অঙ্কিতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেও আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।