হলিউডের সঙ্গে আজ বাংলাদেশে ‘দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট’

Share

শুক্রবার আন্তর্জাতিক মুক্তির পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের সায়েন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার ‘দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট’। ডেভিড রবার্ট মিশেল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগরসহ অনেকে।

 

গল্পে একটি রহস্যময় মহাজাগতিক ঘটনার পর আশির দশকের একটি শহরতলির পুরো ওক স্ট্রিট অচেনা জঙ্গলে চলে যায়। সেখানে পরিবারের সামনে হাজির হয় প্রাগৈতিহাসিক পরিবেশ ও ডাইনোসর। এরপর শুরু হয় বেঁচে থাকার রোমাঞ্চকর লড়াই।