মঞ্চে ফিরছে নাট্যকেন্দ্র, থাকছে ‘পুণ্যাহ’

Share

নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘পুণ্যাহ’। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।

 

আগামী ১৮ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।

 

নাটকের গল্পে কাঁকুড়গাছি গ্রামের মানুষের অস্তিত্ব সংকট, সংগ্রাম, হিংস্রতা ও সামাজিক বিদ্বেষ উঠে এসেছে। ভয়াবহ এক ঝড়ের পর পাপ-পুণ্য, সংস্কার ও বিদ্বেষের দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো জনপদ, যা শেষ পর্যন্ত বৃহত্তর সমাজ ও বিশ্বের সংকটের প্রতীকে পরিণত হয়।

 

ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী ও কনকসহ একদল দক্ষ অভিনয়শিল্পী নাটকটিতে অভিনয় করেছেন।