৫৬ বছরেও ফিট, নিজের রহস্য জানালেন সাইফ

Share

বলিউড অভিনেতা সাইফ আলী খান ৫৬ বছরে পা দিয়েছেন। ফিটনেস সচেতন এই অভিনেতা জানিয়েছেন, সুস্থ থাকতে কঠোর ডায়েটের চেয়ে নিয়মিত ও পরিমিত ঘরোয়া খাবারেই ভরসা করেন তিনি।

 

সাইফের দিনের শুরু হয় ডিম ও টোস্ট দিয়ে। দুপুরে খান সবজি, ডাল, রুটি ও কখনো মাছ-ভাত। শুটিংয়ের সময়ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে বাড়ি থেকে খাবার নিয়ে যান তিনি। অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলাই তার ফিট থাকার অন্যতম কৌশল।