ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে সাময়িকভাবে স্মৃতি হারানোর অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রী জেসমিন ভাসিনের। ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে স্টান্ট শেষ করার পর কী ঘটেছিল, তা কিছু সময়ের জন্য তার মনে ছিল না। চিকিৎসকের পরামর্শে ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামেও থাকতে হয় তাকে। একই স্টান্টে অভিনেত্রী রুবিনা দিলেইকও সাময়িকভাবে স্মৃতি হারিয়েছিলেন বলে জানা গেছে। তবে প্রতিকূলতার মধ্যেও মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছেন জেসমিন।