ছোটপর্দা ও ওটিটিতে পরিচিতি পাওয়া প্রিয়ন্তী ঊর্বী এবার বড়পর্দায় আসছেন ‘বকুলের বুকে রক্তকরবী’ নিয়ে। শাহরিয়ার পলক পরিচালিত সিনেমাটিতে বকুল চরিত্রে অভিনয় করেছেন তিনি। রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’র আবহ থেকে অনুপ্রাণিত গল্পে উঠে এসেছে বর্তমান সময়ের জটিল সম্পর্ক ও সামাজিক বাস্তবতা। সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ, শিগগিরই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পর মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।