আবারও মঞ্চে তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’

Share

নাট্যকেন্দ্রের প্রযোজনায় আবারও মঞ্চস্থ হলো তৌকীর আহমেদের নির্দেশিত ‘তীর্থযাত্রী’। হুমায়ুন কবিরের রচনায় নাটকটি সম্প্রতি জাতীয় শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চায়িত হয়। সমকালীন জীবন, সম্পর্কের টানাপোড়েন, যুদ্ধের অমঙ্গল এবং মানুষের আত্মঅন্বেষণের নানা দিক উঠে এসেছে এই প্রযোজনায়। বাস্তবতা ও স্বপ্নের দ্বন্দ্বের মধ্য দিয়ে মানুষের নিজেকে খুঁজে ফেরার গল্পই ‘তীর্থযাত্রী’র মূল সুর।