২০২৫ সালে মুক্তির পর নেপালে সুপারহিট এবং পরে ভারত-বাংলাদেশসহ উপমহাদেশের দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে নেপালি সিনেমা ‘উনকো সোয়েটার’। এবার সিনেমাটির নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আর্টমান্ডু।
নতুন সিনেমার নাম ‘কালিজি-উনকো সোয়েটার’। নির্মাতাদের ভাষ্য, এটি সরাসরি সিক্যুয়েল নয়; বরং আগের চরিত্রগুলোর জীবনের আরেকটি অধ্যায়ের গল্প। এতে আগের মতো বিপিন কারকি ও মিরুনা মাগার অভিনয় করবেন। নতুন করে যুক্ত হয়েছেন ভারতীয় অভিনেতা পিয়ুশ মিশ্রা। তবে মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।
পূর্ব নেপালের গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘উনকো সোয়েটার’ অসম্পূর্ণ ভালোবাসার গল্পের পাশাপাশি পাহাড়ি মানুষের জীবন ও সংস্কৃতি তুলে ধরেছিল। ২ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রায় সাড়ে ১১ কোটি রুপি আয় করে।