প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ অর্ণব-সুনিধি

Share

বাংলা গান ও সংস্কৃতির আবহে প্রবাসীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে কানাডায় আয়োজিত ‘হোক কলরব কানাডা’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। প্রথমবার কানাডায় গিয়ে প্রবাসীদের উচ্ছ্বসিত ভালোবাসায় মুগ্ধ তাঁরা।

 

গত ৮ ও ১৪ আগস্ট দুটি অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন এই দম্পতি। দুই আয়োজনেই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। অর্ণব জানান, প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান ও সংস্কৃতির আবহে আনন্দময় সময় উপহার দেওয়াই ছিল আয়োজনের উদ্দেশ্য।

 

কানাডা সফরে আরও দুটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁদের। এরপর আগস্টের শেষ দিকে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে অর্ণব-সুনিধির।