কাকে বিয়ে করছেন পূজা চেরি?

Share

ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে ফের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। শোবিজে আলোচনা, দেশের নামকরা এক ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন তিনি। তবে এ খবরের সত্যতা এখনো নিশ্চিত হয়নি এবং পূজাও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

 

এর আগে এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড এবং পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা করতে চান। তবে বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।

 

সম্প্রতি নিজের অভিনয়জীবনের পোস্টার নিয়ে ছবি প্রকাশ করে পূজা লিখেছেন, ‘কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’ তাঁর এই মন্তব্য ঘিরেও নতুন কৌতূহল তৈরি হয়েছে। যদিও সেখানে বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের কোনো সরাসরি ইঙ্গিত নেই। অভিনয়ে বর্তমানে কিছুটা অনিয়মিত পূজাকে সর্বশেষ ‘দম’ সিনেমায় দেখা গেছে।