ছোটপর্দার পর এবার বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। তানবীর হাসানের ‘যাযাবর’ সিনেমায় দেখা যাবে তাদের। সারভাইভাল থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমাটির শুটিং চলতি মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
সজল ও ভাবনা দুজনই সিনেমাটির গল্পের প্রশংসা করে আশাবাদ জানিয়েছেন। এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিমসহ একাধিক জনপ্রিয় অভিনেতা।