সুঠাম দেহ, মাসল, ট্যাটু ও স্টাইলিশ গেটআপে নতুন লুকে হাজির হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। ‘শিকারি’ সিনেমার জন্য নেওয়া এই লুকের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশের পরই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
কেউ তার ফিটনেসের প্রশংসা করেছেন, আবার কেউ সালমান, হৃতিক ও আমির খানের সঙ্গে তুলনা টেনেছেন। মজার ছলে কয়েকজন প্রশ্ন করেছেন, জায়েদের এই বডি সত্যি নাকি এআইয়ের কারসাজি। জানা গেছে, শারীরিক গড়ন বদলাতে নিয়মিত জিম ও স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন এই অভিনেতা।