শুটিং সেটে আহত কার্তিক আরিয়ান

Share

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন। কবীর খানের নতুন ছবির একটি হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হাঁটুতে চোট পান তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনার পর শুটিং বন্ধ করে দ্রুত তাকে মুম্বাইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। অস্ত্রোপচারের পর কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।

 

‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পর কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় কাজ। বর্তমানে কার্তিকের হাতে ‘নাগজিলা’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা রয়েছে।