বক্স অফিসে নতুন মাইলফলক গড়লেন ইমরান হাশমি

Share

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার কোনো সিনেমায় ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকলেন বলিউড তারকা ইমরান হাশমি। তার নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতে ১০০ কোটি রুপি নেট আয় করেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ১৫০ কোটি রুপি।

 

একক নায়ক হিসেবে এটি ইমরান হাশমির প্রথম শতকোটি রুপির সিনেমা। মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি কর্মদিবসেও প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

২০০৭ সালের জনপ্রিয় ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েলটি এখন ইমরানের ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সপ্তাহান্তে সিনেমাটির আয় আরও বাড়তে পারে।