দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন জানিয়েছেন, ‘পারাধা’ সিনেমার প্রচারণায় তার কান্না কোনো প্রচারণার কৌশল ছিল না। সাবেক প্রেমিকের আচরণে মানসিকভাবে ভেঙে পড়েই সেদিন তিনি কেঁদেছিলেন।
এক সাক্ষাৎকারে অনুপমা বলেন, প্রচারণার আগে তাকে নিয়ে সাবেক প্রেমিকের কিছু আপত্তিকর মন্তব্য তাকে ভীষণ কষ্ট দেয়। এক সাংবাদিকের প্রশ্নের পর তাই নিজেকে সামলাতে পারেননি তিনি।
অনুপমা কারও নাম উল্লেখ না করলেও ভক্তদের অনেকে মনে করছেন, তিনি ধ্রুব বিক্রমের কথাই বলেছেন। ২০২৫ সালে ‘বাইসন কালামাডান’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি তাদের বিচ্ছেদের খবরও আলোচনায় আসে।