কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সুরেলা জুটি আবারও ফিরছে নতুন গানে। এর আগে ‘অনায়াসে’ গানটি শ্রোতাদের প্রশংসা পাওয়ার পর এবার আসছে তাদের নতুন আয়োজন।
নতুন গানটিতে এককভাবে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। আগের গানের মতো এবারও সুর ও সংগীত পরিচালনায় বাপ্পা মজুমদার এবং কথায় গালিব হাসান। গানটি বাপ্পা মজুমদারের আসন্ন ‘অনুভব’ অ্যালবামের অন্যতম গান।
অ্যালবামটিতে মোট ১০টি গান থাকছে। রুনা লায়লা ও বাপ্পা মজুমদার ছাড়াও কণ্ঠ দিয়েছেন তানভীর আলম সজীব, কোনাল ও প্রিয়াঙ্কা গোপ। প্রথমে গানগুলো আলাদাভাবে প্রকাশের পর চলতি বছরেই পুরো অ্যালবামটি প্রকাশ করা হবে।