শিশুদের টক্সিক দেখা উচিত নয়

Share

ইয়াশ অভিনীত ‘টক্সিক’ সিনেমাটি শিশুদের জন্য নয় বলে জানিয়েছেন অভিনেতা। অ্যাকশন, সহিংসতা ও ঘনিষ্ঠ দৃশ্য থাকায় তরুণ দর্শকদের সিনেমাটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

 

রজত শর্মার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে ইয়াশ বলেন, ‘টক্সিক’ মূলত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত। তবে সিনেমাটির গল্প বাস্তব ও গভীর বলেও উল্লেখ করেন তিনি। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।