মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার থাইল্যান্ডের একটি বিলাসবহুল ইয়টে তোলা ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। লাল বিকিনি পরা তার বিভিন্ন লুক নিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।
মিথিলা জানান, এগুলো ‘এশিয়ান সুইম উইক’-এর ফটোশুটের অংশ। আন্তর্জাতিক মডেলদের সঙ্গে তোলা এসব ছবি ও ভিডিও প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা।
বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা মিথিলা পরে ঢালিউডে পা রাখেন। প্রথম ঢালিউড সিনেমাতেই তিনি শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন।