২০২১ সালের পর্নোগ্রাফি মামলায় ৬৩ দিন জেলে ছিলেন ব্যবসায়ী-অভিনেতা রাজ কুন্দ্রা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
রাজ জানান, জেলে থাকাকালে স্ত্রী শিল্পা শেট্টি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন—এমন খবর শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকি নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও মাথায় এসেছিল তার।
পরে শিল্পার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, বিবাহবিচ্ছেদের খবরটি সম্পূর্ণ মিথ্যা। বরং শিল্পা তাকে আশ্বস্ত করেন এবং কঠিন সময়ে পাশে থাকার কথা জানান। এতে নতুন করে শক্তি পান রাজ।
জেলের দুর্বিষহ পরিবেশ ও খাবারের অভাবে ৬৩ দিনে তার প্রায় ১৭-১৮ কেজি ওজন কমে যায় বলেও জানান তিনি। বর্তমানে ওই মামলাকে ‘পরিকল্পিত চক্রান্ত’ দাবি করে সিবিআই তদন্তের আবেদন করেছেন রাজ।