জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন। একটি বেসরকারি ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস’ পদে দায়িত্ব নিয়েছেন তিনি। প্রায় তিন মাস ধরে সেখানে কাজ করছেন এই অভিনেত্রী।
তবে নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ছেন না তমা। তার ভাষ্য, অভিনয়ই তার প্রথম ভালোবাসা এবং নিয়মিত পর্দায় কাজ করে যাবেন তিনি।
অবসর সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শেখার লক্ষ্যেই ব্যাংকিং খাতে যুক্ত হয়েছেন তমা। পাশাপাশি অভিনয়েও ব্যস্ততা রয়েছে তার। শিগগিরই ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে।