ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

Share

বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর জনপ্রিয় উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ এবার মঞ্চনাটক হিসেবে ঢাকায় আসছে। নাট্যদল ‘এক্টোম্যানিয়া’র নতুন প্রযোজনায় সান্তিয়াগোর স্বপ্ন ও আত্মঅন্বেষণের যাত্রা জীবন্ত হয়ে উঠবে মঞ্চে।

 

নাটকটির নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। তিনি জানান, ব্যস্ত জীবনের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্ন ও লক্ষ্যকে নতুন করে খুঁজে পাওয়ার বার্তা তুলে ধরবে এই প্রযোজনা।

 

নান্দনিক আলোকসজ্জা, আবহসংগীত ও অভিনয়ের মাধ্যমে সান্তিয়াগোর মরুভূমির যাত্রা এবং অন্তর্জগতের পরিবর্তন ফুটিয়ে তোলা হবে। এতে অভিনয় করছেন একাধিক নাট্যশিল্পী।

 

শিগগিরই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটির উদ্বোধনী ও নিয়মিত প্রদর্শনী শুরু হবে। পরে প্রদর্শনীর তারিখ জানানো হবে।