পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপের উচ্চারণ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী দুরেফিশান সেলিম। বিশেষ করে ‘ফ্যাব’ শব্দের উচ্চারণ নিয়ে ছড়িয়ে পড়ে নানা মন্তব্য।
এমন পরিস্থিতিতে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী হানিয়া আমির। ইনস্টাগ্রামে দুরেফিশানের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নজর সবসময় সামনের দিকে রাখো, প্রিয়।’
হানিয়ার এই বার্তাকে দুরেফিশানের প্রতি সমর্থন এবং সমালোচনাকে উপেক্ষা করে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ হিসেবেই দেখছেন ভক্তরা। এদিকে নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেললেও দুরেফিশানের অভিনয় ও সংলাপ বলার ধরন নিয়ে মতভেদ রয়েছে।