শততম পর্বে পা রাখল মধ্যবিত্তের সুখ-দুঃখের গল্পের নাটক

Share

ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না ও নানা সংকটের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’ এবার ১০০তম পর্বে পা রাখছে।

 

নাটকের কেন্দ্রীয় চরিত্র অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন সরকার। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার সংসার। সন্তানদের স্বপ্ন, মূল্যবোধ ও জীবন নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের নানা টানাপোড়েন উঠে এসেছে এতে।

 

রচনা করেছেন আওরঙ্গজেব এবং পরিচালনায় রয়েছেন নজরুল ইসলাম রাজু। নাটকটি মাছরাঙা টিভিতে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হয়। আগামী ২০ আগস্ট প্রচার হবে এর ১০০তম পর্ব।