রিয়্যালিটি শোয়ের মঞ্চে ক্ষোভ ঝাড়লেন রিয়া চক্রবর্তী

Share

বিতর্ক আর কটাক্ষের দীর্ঘ সময় পেরিয়েও পুরনো মানসিক আঘাতের ছাপ কাটিয়ে উঠতে পারেননি বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

 

শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি তাকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চাইলে রিয়া বলেন, বাস্তব জীবনেই মানুষ তাকে বিশ্বাসঘাতক ও খুনি হিসেবে দেখে। তাই রিয়্যালিটি শোয়ে এসে ইচ্ছাকৃতভাবে এমন চরিত্রে অভিনয় করতে চান না তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের ট্রলিংয়ের কথাও তুলে ধরে রিয়া বলেন, সম্ভবত তিনিই দেশের সবচেয়ে বেশি ট্রলের শিকার হওয়া মানুষ। তবে তিনি কারও প্রভাবে চলেন না এবং সহজে কাউকে বিশ্বাসও করেন না।

 

এ পর্বের ভোটাভুটিতে টিকে গেছেন রিয়া। তবে বাদ পড়েছেন পারুল গুলাটি।