সালমান ক্যামেরার দিকে তাকালেই ম্যাজিক ঘটে

Share

আন্তর্জাতিক সিনেমা ‘৭ ডগস’-এ সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পরিচালক আদিল এল আরবি ও বিলাল ফালাহ।

 

আদিল বলেন, ক্যামেরা সালমানের দিকে তাক করলেই সেটে এক ধরনের জাদু তৈরি হয়। তার তারকাসুলভ চার্ম ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে হলিউড তারকা উইল স্মিথের কথা মনে করিয়ে দেয়।

 

বিলাল জানান, শুটিংয়ের সময় সালমান নিজের থেকে সংলাপ ও সূক্ষ্ম অভিব্যক্তি যোগ করতেন, যা পর্দায় ছোট মুহূর্তকেও স্মরণীয় করে তুলত। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাকে চলচ্চিত্র শেখার পাঠশালার সঙ্গে তুলনা করেন আদিল।

 

আগামী ২১ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘৭ ডগস’। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও মনিকা বেলুচ্চি।