প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যাবে সাইফ আলি খান ও কিয়ারা আদভানিকে। ভৌতিক-থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন চিত্রনাট্যকার কনিকা ঢিলন, যার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।
বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। বছরের শেষ দিকে শুরু হবে শুটিং। সাইফ ও কিয়ারাকে মাথায় রেখেই গল্পটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সিনেমাটিতে থ্রিলারের পাশাপাশি থাকবে অতিপ্রাকৃত উপাদানও। চিত্রনাট্যকার হিসেবে ‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘হাসিন দিলরুবা’ ও ‘ডাঙ্কি’র মতো সিনেমায় কাজ করা কনিকা এবার পরিচালনায় কতটা চমক দেখাতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।